রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে গৃহায়ন মন্ত্রণালয়ের অধীনে নগর উন্নয়নের লক্ষ্যে আবাসন প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সোমেশ্বরী হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, সাড়ে ১৬ একর জমিতে এ প্রকল্প বাস্তবায়ন হবে। এতে ১৮ শ্রেণীর পেশার লোকজন আবেদন করতে পারবে। প্রতি এক দশমিক ছয় ডিসিমেল জমির মূল্য ধরা হয়েছে তিন লাখ টাকা। এটি শ্রীবরদী উপজেলার জন্যে উন্নয়নের যোগ হলো নতুন মাত্রা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ছানোয়ার হোসেন ও প্রকৌশলী শামছুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল হাকিম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল প্রমূখ। অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।




