স্টাফ রিপোর্টার : শেরপুরে নিয়ন্ত্রনহীন বাসের চাপায় আতিক (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ৫ অক্টোবর সোমবার বিকেলে শহরের মধ্যশেরীপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আতিক স্থানীয় শফিকুর রহমানের ছেলে ও শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়ী শাখার দশম শ্রেনীর ছাত্র।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জগামী বৈশাখী পরিবহনের একটি বাস মেইন রোডের পাশে বসে থাকা আতিককে চাপা দেয়। এতে করে সে গুরুতর আহত হলে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।




