স্টাফ রিপোর্টার : শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম বলেছেন, স্কাউটিং শিক্ষার্থীদের শৃংখলাবোধ, সমাজসেবার মানসিকতা তৈরি ও নিজেদের গড়তে শেখায়। যে শিক্ষার্থী স্কাউটিং এর সাথে জড়িত থাকবে তার লেখাপড়ার ফলাফল কখনোই খারাপ হতে পারে না। শুধু তাই নয়, সে শিক্ষার্থীর নৈতিকতা বিরোধী কর্মকান্ডের সাথেও জড়িত হবার কোনো সুযোগ নেই। তিনি ৪ অক্টোবর রবিবার সন্ধ্যায় শেরপুর সরকারি কলেজে চারদিনব্যাপী জেলা রোভার মেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে ওই সব কথা বলেন।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও ৯ম জেলা রোভার মেট কোর্সের সভাপতি ড. এ. কে. এম. রিয়াজুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ, মো. খলিলুর রহমান, মো. আব্দুর রশিদ, এস. এম. রুহুল হায়দার শামিম প্রমুখ।




