স্টাফ রিপোর্টার : বেতন বৈষম্যের প্রতিবাদ ও ৫ দফা দাবি আদায়ের ল্েয মানববন্ধন ও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)’র শেরপুর জেলা শাখা। ৫ অক্টোবর সোমবার দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, সরকারের নতুন বেতন স্কেল ৭ম গ্রেড এর সমপরিমান বেতন নির্ধারণ, চাকুরির নিশ্চয়তা প্রদান, সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও সাপ্তাহিক ছুটিসহ জাতীয় সকল ছুটি প্রদানের বিধান এবং অন্যান্য বিষয়ে সুযোগ-সুবিধা পাওয়াসহ বিভিন্ন দাবি পূরণের ল্েয আন্দোলনে নেমেছে ফারিয়া। ওই আন্দোলনের অংশ হিসেবে সোমবার জেলা শাখার তরফ থেকে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন ফারিয়ার সদস্যরা।




