ads

মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০১৫ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতালীয় হত্যা বিচ্ছিন্ন ঘটনা : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০১৫ ৭:০০ অপরাহ্ণ

asaduzzaman_khan_শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকায় ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডকে একটি বিচ্ছিন্ন কিন্তু পূর্ব-পরিকল্পিত ঘটনা বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় ইতালীয় নাগরিক হত্যা ও অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন মন্ত্রী। ওই সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের একটি ওয়েব সাইট থেকে আইএসের হত্যার দায় স্বীকারের কথা জানান হয়েছে। তবে কোনো সন্দেহকে তদন্তের জন্য অমূলক ভাবা হচ্ছে না। এই হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা।’ তিনি বলেন, ‘তাভেলা সিজারকে হত্যা করার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঘটনা অনুসন্ধানে পুলিশ ছাড়াও চারটি গোয়েন্দা সংস্থা ও বিশ্বস্ত গুপ্তচরেরা কাজ করছে। ব্যক্তিগত বিরোধ, এনজিও কার্যক্রম নিয়ে বিরোধী, জঙ্গি সংশ্লিষ্টতা সব বিষয় মাথায় নিয়েই তদন্ত চলছে।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসের কোনো অস্তিত্ব নেই। ঢাকায় হত্যার সঙ্গে আইএস জড়িত বলে তথ্যের সত্যতা এখনও পর্যন্ত পাওয়া যায়নি।’ এ হত্যা-রহস্য শিগগিরই উন্মোচন হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ইতালীয় নাগরিককে হত্যার কারণে অস্ট্রেলীয় ক্রিকেট দলে বাংলাদেশ সফরে না আসার কোনো কারণ বা যুক্তি নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।
যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্যে যে সতর্কবার্তা দিয়েছে সে সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের জন্যে নিরাপত্তামূলক সব ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশে বসবাসরত বিদেশিদের নিরাপত্তাহীনতায় ভোগার কোনো কারণ নেই। তা ছাড়া কূটনৈতিক পাড়ায় যথেষ্ট নিরাপত্তা নেওয়া হয়েছে।’
সোমবার সন্ধ্যায় গুলশানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তাভেলা সিজার (৫০)। তিনি নেদারল্যান্ডস-ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঢাকা অফিসে কাজ করতেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads