ads

সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০১৫ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৮, ২০১৫ ১:১৭ অপরাহ্ণ

Unnayan Mela Rally-1স্টাফ রিপোর্টার : শেরপুরে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ওই উন্নয়ন মেলার উদ্বোধন করেন। এর আগে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নিবাহী কর্মকর্তা এইচ এম. লোকমান হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুস সালাম, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদিকা নাসরিন রহমান প্রমুখ। জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারি বিভাগ ও বেসরকারি সংস্থার ১৬ টি স্টল স্থাপন করা হয়েছে। ওইসব স্টলে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল জানান, প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উন্নয়ন মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া মেলা প্রাঙ্গনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads