ads

সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০১৫ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১ লাখ ১৭ হাজার টাকার জালনোটসহ গ্রেফতার ২

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৮, ২০১৫ ১২:৪৫ অপরাহ্ণ

Jal Takaস্টাফ রিপোর্টার : শেরপুরে ১ লাখ ১৭ হাজার টাকার জাল নোটসহ ২ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল ছয়ঘড়িপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সাতপাকিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে এমদাদ আলী ( ৪৫) ও হাসান আলীর ছেলে লাভলু (৩৮)।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল করিম জানান, জাল টাকা লেনদেন হয় এমন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশ ক্রেতা সেজে ছয়ঘড়িপাড়া গ্রামের একটি বাড়ীতে অভিযান চালিয়ে ২৩৪ বান্ডিল ৫শ টাকার জাল নোট উদ্ধার করে। এসময় ওই দুই প্রতারককে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. মেহেদুল করিম বলেন, সম্ভবত কোরবানির ঈদকে সামনে রেখে একটি অসাধু চক্র এই জালটাকা বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Need Ads