ads

সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০১৫ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডারদের চাকুরী রাজস্ব খাতে স্থায়ীকরনের দাবীতে মানববন্ধন-অবস্থান কর্মসূচী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৮, ২০১৫ ৩:৫৪ অপরাহ্ণ

Sherpur -1স্টাফ রিপোর্টার : প্রকল্প থেকে ট্রাস্ট নয়, চাকুরী রাজস্ব খাতে স্থায়ীকরনের দাবীতে শেরপুর সিভিল সার্জন অফিসের সম্মুখে ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডাররা। জেলার ৫ উপজেলার দেড় শতাধিক কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এসময় উপজেলা সভাপতি শহিদুল ইসলাম, সহ-সম্পাদক জাহানারা বেগম, জেলা সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে এ সংক্রান্ত দুই দফা দাবীতে সিভিল সার্জনের নিকট জেলার ১৯৬ জন কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডারের পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়।
অবস্থান কর্মসূচী চলাকালে কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডাররা জানান, সরকার তাদের চাকুরী কমিউনিটি ক্লিনিক প্রকল্পকে ট্রাস্টি বোর্ড করে পরিচালনার চেষ্টা করছে। আমরা প্রকল্প শেষে আমাদের চাকুরীকে রাজস্ব খাতে স্থায়ীকরনের দাবী জানাচ্ছি। আমাদের দাবী মানা না হলে গ্রামীণ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বর্তমান সরকারের যুগান্তকারী কমিউনিটি ক্লিনিক সেবা মুখ থুবড়ে পড়বে।

Need Ads