ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজার বণিক সমিতি ও ক্যাটালিস্ট, হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন এর যৌথ উদ্যোগে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার ল্যান প্রকল্পের অবহিত করণ ও ব্যসায়ীক সমিতি’র সাথে সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠান উপজেলা কৃষি অফিস সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা কুষি কর্মকর্তা মোঃ কোরবান আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেজওয়ানুল হক ভূইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য্য, আলহাজ্ব আব্দুল হাই, জাকির হোসেন প্রমূখ। সভায় বক্তারা বলেন, কৃষক, কৃষি ব্যবসায়ি এবং উপজেলা পর্যায়ের কৃষি সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণের সুযোগ সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে ল্যান প্রকল্প এই অঞ্চলে কাজ করছে। উক্ত সভায় বক্তারা বলেন যে কৃষির উন্নয়নে এ ধরণের কর্মপন্থা এই অঞ্চলের কৃষকের সমস্যা সমাধানে ভালো ভূমিকা রাখবে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নির্দেশিত পথ অনুসরণের পাশাপাশি কাজ করার আহ্বান জানান। এ প্রকল্পের মাধ্যমে কৃষকের অবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ অফিস কাজ করবে ও সর্বপ্রকারের সহযোগিতা করবে বলে উপস্থিত কর্মকর্তাগণ সবাইকে আশ্বস্ত করেন। সভায় এই উপজেলার কৃষি সংশ্লিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে স্বাগত জানান এবং কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। শেষে ল্যান প্রকল্পের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন, ল্যান প্রকল্পের শেরপুর জেলা প্রধান মোঃ ফরহাদ হোসেন।




