ads

বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০১৫ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ দশকাহনীয়া’র ভারপ্রাপ্ত সম্পাদক আধার’র ৪৫তম জন্মদিন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৩, ২০১৫ ৪:০০ অপরাহ্ণ

Adv. Adharস্টাফ রিপোর্টার : ন্যাশনাল অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক, সাপ্তাহিক দশকাহনীয়া’র ভারপ্রাপ্ত সম্পাদক, শেরপুর প্রেস ক্লাব সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিক রফিকুল ইসলাম আধারের ৪৫তম জন্মদিন আজ। ১৯৭০ সনের ২৩ সেপ্টেম্বর তিনি শেরপুর পৌর শহরের মীরগঞ্জ মহলার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন।
বহুতর প্রতিভার অধিকারী রফিকুল ইসলাম আধারের ৪৫তম জন্মদিনে তার জীবনের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছে শ্যামলবাংলা পরিবার ও ‘সাপ্তাহিক দশকাহনীয়া’ পরিবার।
রফিকুল ইসলাম আধার শিাজীবন থেকেই সাহিত্য-সাংবাদিকতা ও রাজনীতির সাথে জড়িত। ১৯৮৮ সনে সাহিত্য ও সাংবাদিকতায় তার হাতেখড়ি। এসময়ে তার প্রথম চারণত্রে ছিল শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক শেরপুর। এরপর সাপ্তাহিক দশকাহনীয়া ও ময়মনসিংহের দৈনিক আজকের বাংলাদেশ। ২০০০ সনে শেরপুর জেলা বারে সদস্যভুক্তির মধ্য দিয়ে আইন পেশায় যোগদান করলেও সাংবাদিকতার নেশা ও রাজনীতি চর্চাকে জীবন থেকে মুছে ফেলতে পারেননি তিনি। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের ৩১ মে শেরপুর প্রেস কাবের সভাপতি নির্বাচিত হন তিনি।
সাংবাদিকতা ঃ ‘সাপ্তাহিক শেরপুর’ এর স্টাফ রিপোর্টার হিসেবে তার সাংবাদিকতা শুরু। এরপর ‘সাপ্তাহিক দশকাহনীয়া’র স্টাফ রিপোর্টার ও পরবর্তীতে ১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত প্রায় ১২ বছর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি স্বল্প সময়ে দৈনিক তথ্যধারার প্রধান বার্তা সম্পাদক ছিলেন। এর মাঝেও তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক লালসবুজ, দৈনিক মাতৃভূমি পত্রিকায় কাজ করেছেন দীর্ঘ সময়। বর্তমানে তিনি শেরপুর প্রেসকাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জাতীয় ‘দৈনিক জনকণ্ঠ’ ও ‘বাংলাদেশ বেতার’ এর শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কমর্রত রয়েছেন। চলতি বছরের ৩১ জুলাই থেকে তার সম্পাদনা-প্রকাশনায় অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম প্রকাশিত হচ্ছে। মফস্বল সাংবাদিকতার বাইরেও তিনি সমকালীন বিভিন্ন প্রসঙ্গ/নিবন্ধ লিখনে সিদ্ধহস্ত। সাম্প্রতিককালে তার লেখা বিশেষ নিবন্ধ ‘২০তম রাষ্ট্রপতির প্রতি প্রত্যাশা : জীবনের ষোলকলা পূর্ণ হোক জাতির ক্রান্তিকাল উত্তরণে’, স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর দায়িত্বভার গ্রহণ প্রসঙ্গে ‘নারীর মতায়নে অগ্রযাত্রা’ এবং ‘রাজনীতিতে চুলতত্বের বাহাস : আর নয় চুলোচুলি, কুলাকুলিতে হোক সমাধান’ বেশ আলোচিত ও পাঠকপ্রিয়তা লাভ করে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চলতি বছর তিনি শেরে বাংলা স্মৃতি পদক ও নেলসন ম্যান্ডেলা সম্মাননা পদক লাভ করেন।
সাহিত্য ঃ স্কুলজীবন থেকেই তিনি সাহিত্য চর্চার সাথে জড়িত। তার লেখা প্রচুর কবিতা, ছোটগল্প ও মিনি উপন্যাস স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। তার অপ্রকাশিত কাব্যগ্রন্থ ‘বাংলাদেশের চোখে ঘুম নেই’ এবং গল্পগ্রন্থ ‘মাঝখানে নদী’। পেশাগত জীবনে দারুণ ব্যস্ততায় ইদানিং সাহিত্যাঙ্গনের সাথে খুব একটা জড়িত না থাকলেও সাহিত্য জড়িয়ে আছে তার জীবনের সাথে। সাহিত্য বিষয়ক বিভিন্ন আলোচনা ও কবিতা পাঠের আসরে এখনও তার দেদীপ্যমান উপস্থিতি লণীয়। তিনি অধূনা বিলুপ্ত শেরপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাথে একসময় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার দরাজ কণ্ঠের আবৃত্তি কেবল মঞ্চ নয়, দর্শক-শ্রোতাকেও নাড়িয়ে তোলে। তিনি শেরপুর নজরুল পরিষদের সিনিয়র সহ-সভাপতি।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক ঃ তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, ব্যবসায়ী সমিতি ও ক্রীড়া-সাংস্কৃতিক সংগঠনের নিবিড়ভাবে জড়িত। কোন কোনটার প্রতিষ্ঠাতাও তিনি। শেরপুরের অন্যতম ক্রীড়া সংগঠন অনির্বাণ তরুণ সংঘ (অতস) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি তিনি। তিনি জেলা সংযুক্ত শ্রমিক ঐক্য পরিষদ, জেলা ট্রলিচালক-শ্রমিক সমিতি, জেলা রাজমিস্ত্রী-শ্রমজীবী সমবায় সমিতি, জেলা রাইস মিল মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, জেলা ব্রিক ফিল্ড সর্দার সমিতিসহ অন্তত: ১০/১২টি পেশাজীবী সংগঠনের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। এলাকাসহ বিভিন্ন অবহেলিত-দারিদ্রপীড়িত আর কন্যাদায়গ্রস্তসহ বিভিন্ন আর্তমানবতার েেত্র তার সহযোগিতার হাত কোনোক্রমেই খাটো নয়।
শিানুরাগী ঃ তিনি ডাঃ সেকান্দর আলী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক মেম্বার, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা শিক ও বর্তমান ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও এম এ পাবলিক স্কুলের ্রপতিষ্ঠাতা-চেয়ারম্যান।
রাজনীতি ঃ তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগ সমর্থিত রাজনীতির সাথে জড়িত। এরপর তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সদর উপজেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এ অবস্থায় তিনি শহরের ওয়ার্ড বিভক্তির পর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। জেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হলে তিনি কৃষক লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্ব ছেড়ে দিয়ে জেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। এ দায়িত্বে থেকে তিনি জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পে ব্যাপক ভূমিকা রাখেন। ৯৬ সরকার পূর্ববর্তী অসহযোগ আন্দোলনে তিনি একটি হয়রানীমূলক মামলায় জড়িত হয়ে কারাভোগ করেন।
আইন পেশা ঃ ২০০০ সনে আইন পেশায় যোগ দিয়েই তিনি জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। এরপর ৩ দফা নির্বাহী সদস্য, ৩ দফা যুগ্ম সাধারণ সম্পাদক, একবার অডিটর, একবার সহ-সভাপতি হওয়াসহ ২০১২ সনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে অংশ নিয়ে মাত্র এক ভোটের ব্যবধানে হারলেও ২০১৪ সনের নিবার্চনে বিপুল ভোটাধিক্যে ফের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।
পারিবারিক ঘাত-প্রতিঘাতের মাঝেও এই মানুষটির জীবন কাটে নানাবিধ কর্মকান্ডে প্রচন্ড ব্যস্ততায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads