শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে শ্রীবরদী থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে থানা চত্বরে আয়োজিত আলোচনা সভায় পুলিশ সুপার মো. মেহেদুল করিম প্রধান অতিথি এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. শাজাহান মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, অধ্যক্ষ মো. সাদ উল্লাহ হোসাইন, প্রভাষক মো. মুকিব মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, আলহাজ্ব জহুরুল হক মুন্সি বীর প্রতিক বার, কমিউনিটি পুলিশ নেতা এডিএ শহিদুল ইসলাম, আজহার আলী মাষ্টার, মোজাফর আলী মাস্টার, প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, ইমাম মো: মিজানুর রহমান, কাজী আব্দুল হাই, শিক্ষার্থী রফিকুল ইসলাম. রুবিনা পারভীন হাসি প্রমুখ।
সভায় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ইমাম, কাজী সহ বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।




