ads

সোমবার , ২১ সেপ্টেম্বর ২০১৫ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গোপসাগরে ২৫টি ট্রলারডুবি : শতাধিক জেলে নিখোঁজ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২১, ২০১৫ ৫:১৮ অপরাহ্ণ

shagor20150বরগুনা প্রতিনিধি : গভীর সমুদ্রে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে শনিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত অন্তত ২৫টি মাছ ধরার ট্রলারডুবির খবর পাওয়া গেছে। এছাড়া ঝড়ের কবলে পড়ে আরো অর্ধ শতাধিক ট্রলারসহ শতাধিক জেলে এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, প্রচন্ড সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের প্রায় দুই শতাধিক জেলে বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন উপকূল হিরণ পয়েন্ট, দুবলা, আলোরকোল এবং নারকেল বাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছে। এসব জেলেদের উদ্ধারে জেলা ট্রলার মালিক সমিতির উদ্যোগে ট্রলারযোগে পৃথক চারটি উদ্ধারদল পাঠানো হয়েছে বলে জানান বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আরও জানান, কয়েকদিন ধরেই সাগর উত্তাল ছিল। শনিবার রাত থেকে সাগরের ভয়াবহতা আরো বাড়তে থাকে। রবিবার ভোর রাতের দিকে ভারি বৃষ্টিসহ প্রচন্ড ঝড়ো হাওয়ার সঙ্গে টিকতে না পেরে একে একে অনেক ট্রলার ডুবে যায়। তিনি বলেন, সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের কচিখালি, নারকেলবাড়িয়া, কটকা, ডিমের চর, সাতবাম এলাকা থেকে এ পর্যন্ত ২৫টি ট্রলার ডুবে যাওয়ার খবর তিনি পেয়েছেন। এছাড়া অর্ধ শতাধিক ট্রলারের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করতে পারছে না ট্রলার মালিকরা।
গোলাম মোস্তফা চৌধুরী আরো জানান, এসব ট্রলারের মধ্যে ঠিক কতগুলো ডুবে গেছে, আর কতগুলো সুন্দরবন সংলগ্ন বনভূমিতে আশ্রয় নিতে পেরেছে তা এখনো জানা যায়নি।

Need Ads