ads

শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০১৫ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গরুর দাম ২২ লাখ টাকা!

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৯, ২০১৫ ৮:৩২ অপরাহ্ণ

22 lac taka cowশ্যামলবাংলা ডেস্ক : দূর থেকে দেখে অনেকটা হাতির মতো মনে হলেও আসলে এটি বিশাল আকারের কালো রঙের একটি গরু। গায়ে গতরে বেশ উঁচু আর স্বাস্থ্যবান। উৎসুক মানুষ কেবলই দেখছেন, পাশে গিয়ে মুঠোফোনে ছবিও তুলছেন কেউ কেউ। দাম শুনে গরুটির দিকে তারা আরও মনোযোগ দিয়ে বারবার তাকাচ্ছেন। গাবতলীর হাটে শনিবার তোলা ওই গরুর দাম হাঁকানো হয়েছে ২২ লাখ টাকা।
শনিবার দুপুরে গাবতলী পশুর হাটে গিয়ে কথা হয় গরুটির মালিক আলমগীর হোসেনের সঙ্গে। আলমগীর এই গরুটিসহ মোট ১১টি গরু নিয়ে আজ সকালেই কুষ্টিয়া থেকে ঢাকায় এসেছেন। তিনি বলেন, তিন বছর আগে তিনি গরুটি কিনেছিলেন পাবনা থেকে। তখন এই গরুর বয়স ছিল এক বছর। অস্ট্রেলিয়ান চার বছর বয়সী ছয় দাঁতের এই গরুটির উচ্চতা সাড়ে পাঁচ ফুট আর লম্বায় এটি নয় ফুট। গরুটির ওজন প্রায় ৩২-৩৩ মণ। আলমগীর বলেন, ‘মানুষ দাম শুনছে, কেউ কিনতে চায়নি। ২০ লাখ হলে বিক্রি করব।’ আলমগীর তাঁর আনা গরুগুলোর মধ্যে একটি গরুর দাম ২০ লাখ এবং আরেকটির দাম ১৮ লাখ টাকা হেঁকেছেন। তাঁর আনা গরুর মধ্যে সর্বনিম্ন দাম ছয় লাখ টাকা।
22 lac taka cow 1গরুকে কি খাওয়ান?—এমন প্রশ্নে আলমগীর বলেন, এই গরুকে তিনি নিয়মিত ছোলা, ছোলার খোসা, খেসারি কলাইয়ের ডাল, গমের ভুসি খাওয়ান। কোনো মোটাতাজা করার ওষুধ খাওয়াননি বলে দাবি করেন তিনি। তাঁর দাবি, এই গরুগুলো লালনপালন করতে অনেক খরচ হয়। তাই দামও বেশি। তবে কিছু গরু তিনি পাবনা, সিরাজগঞ্জের হাট থেকেও কিনেছেন।
আলমগীরের গরুটি দেখতে আসছেন বিভিন্ন এলাকার মানুষ। গাবতলী হাটে ঢোকার মুখেই পুলিশ বক্সের পাশেই গরু নিয়ে বসেছেন তিনি। যারা গরু কিনতে আসছেন বা দেখতে আসছেন একবারের জন্য হলেও এখানে আসছেন এই বিশাল আকারের গরুটি দেখতে। কেউ কেউ ছবিও তুলে নিচ্ছেন। মিরপুর মাজার রোড থেকে দুই বন্ধু নাহিদ ও আকাশ এসেছিলেন গাবতলী হাটে গরু দেখতে। এসেই এত বড় আর দামি গরু দেখে গরুর ছবিও নিচ্ছিলেন। তাঁরা বলেন, এই জীবনে এত বড় আর দামি গরু দেখিনি। তাই ছবি তুলে নিচ্ছি।
গরুর দাম শুনে মধ্য বাড্ডা এলাকার মিজানুর রহমানের আক্কেলগুড়ুম অবস্থা। তিনি প্রথম আলোকে বলেন, ‘একটা গরুর দাম এত হতে পারে না কি? এটা কে কিনবে তাকে দেখার বড় আশা ছিল।’

Need Ads