ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুতের লোডশেডিং ও প্রচন্ড দাবদাহে জন-জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ উপজেলায় ২৪ ঘণ্টায় গড়ে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। প্রতি ২ ঘণ্টা পরপর দেয়া হচ্ছে লোডশেডিং। লোডশেডিংয়ের কারনে ব্যবসা বানিজ্যে মন্দাভাব বিরাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। ঘনঘন বিদ্যুতের লোডশেডিং ও প্রচন্ড দাবদাহে জন-জীবনে অস্বস্তি নেমে এসেছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রচন্ড দাবদাহের হাত থেকে রক্ষা পেতে শিশু-কিশোর’রা সামান্য স্বস্তির জন্যে বিভিন্ন জলাশয়ে ঘণ্টার পর ঘণ্টা সাঁতরাচ্ছে। প্রচন্ড দাবদাহের কারনে শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণির মানুষের সর্দি, কাঁশি ডায়েরিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।




