ads

বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০১৫ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জয়দেবপুর থেকে অপহৃত শিশু শেরপুরে উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০১৫ ১০:২৭ অপরাহ্ণ

kidস্টাফ রিপোর্টার : গাজীপুরের জয়দেবপুর থেকে স্বর্ণা আক্তার (৫) নামে অপহৃত এক শিশুকে শেরপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। ১৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বাজিতখিলা বাজার এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার সকালে গাজীপুরের জয়দেবপুর উপজেলার শিরিরচালা এলাকার বাসিন্দা হাফিজুর রহমান কবিরের মেয়ে স্বর্ণাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় মঙ্গলবার হাফিজুর রহমান বাদী হয়ে জয়দেবপুর থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের রিক্যুইজেশন পেয়ে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ভিকটিমের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। বুধবার সন্ধ্যায় র‌্যাব-১৪ জামালপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজার এলাকা থেকে ভিকটিম স্বর্ণাকে উদ্ধার করে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads