ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর সোমবার উপজেলার দিঘিরপাড় গ্রামে আনোয়ারের বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় মৃত সুরুজ আলীর ছেলে।
জানা যায়, আনোয়ার হোসেন ২০১০ সালে একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত হয়। দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।




