ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন শেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন সরকার প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর উপজেলার বিভিন্ন জলাশয়ে ৮শ’ ৯২.৮৬ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।




