স্টাফ রিপোর্টার : অবশেষে ৪টি জেলা নিয়ে ময়মনসিংহকে অষ্টম বিভাগ ঘোষণায় শেরপুরে আনন্দের বন্যা বইছে। ১৪ সেপ্টেম্বর সোমবার প্রশাসনিক সংস্কার সক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিভাগ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের খবর শোনার সাথে সাথে শেরপুরের রাজনৈতিক মহলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। জেলা সদরসহ বিভিন্ন এলাকায় আনন্দে একে অপরকে মিষ্টিমুখ করতেও দেখা যায়। সন্ধ্যায় শহরের বটতলা এলাকায় বিভাগ আন্দোলনের নেতা ও শেরপুর প্রেস কাব সভাপতি রফিকুল ইসলাম আধারের তরফ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মিষ্টিমুখ করানো হয়। পরে তার চেম্বারে মিষ্টিমুখ উৎসবে শামিল হন শেরপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুল মান্নান, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, বিশিষ্ট কবি কলামিস্ট তালাত মাহমুদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন, প্রেস কাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা টেলিভিশন ফোরামের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রফিক মজিদ, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনি, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল, সঞ্জীব চন্দ বিল্টু, আবুল হাশিম, পৌর কাউন্সিলর আমির হোসাইন বাদশা, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক আবুল হোসেন রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসম নাসিম কাকন, শ্যামলবাংলা২৪ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক আলমগীর কিবরিয়া কামরুল, সাপ্তাহিক দশকাহনীয়া’র বার্তা সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান, একাত্তর টিভির প্রতিনিধি রেদওয়ানুল হক আবীর, সমাজসেবক আল হেলাল, শ্যামলবাংলা২৪ডটকম’র স্টাফ রিপোর্টার জুবাইদুল ইসলাম, লেখক-কার্টুনিস্ট মোমিনুল ইসলাম তুষার ও আনোয়ার হোসেন প্রমুখ।
এদিকে শেরপুরসহ ৪টি জেলা নিয়ে ময়মনসিংহকে বিভাগ বাস্তবায়নের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি, প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন এমপি, প্রভাষক ফাতেমাতুজ্জহুরা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, সাবেক মেয়র গোলাম মোঃ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, চেম্বার সভাপতি মোঃ মাসুদ, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন ও প্রেস কাব সভাপতি রফিকুল ইসলাম আধার। সেইসাথে তারা আরও অভিনন্দন জানান বিভাগ আন্দোলনের নায়ক এডভোকেট আনিসুর রহমান খানসহ অন্যান্যদের।




