ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে আমির হামজা (২৪) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। ১৩ সেপ্টেম্বর রবিবার ঝিনাইগাতী উপজেলা সদরে ওই ঘটনা ঘটে। আমির হামজা স্থানীয় আবুল হাসেমের ছেলে।
জানা যায়, রবিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে আমির হামজা বিষপান করে। পরে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি ইউডি মামলা হয়েছে।




