ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন সরকার প্রমূখ। এবার মোট ৮শ’ ৯২.৮৬ কেজি পোনা মাছ অবমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।




