ads

শনিবার , ৯ মে ২০১৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অতিথির গলায় মালা পড়িয়ে দিলো রোবট!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৯, ২০১৫ ১২:০০ অপরাহ্ণ

cute pic.07.05.15মীর আসলাম. রাউজান (চট্টগ্রাম) : চুয়েট মিলানায়তনে হল ভর্তি শিক ছাত্র। সবার অপো চুয়েটের ভাবি বিজ্ঞানীর উদ্ভাবনি শক্তির বিষ্ময়কর কর্মমতার আগ্রহে। প্রতিার এক ফাঁকে হাজির করা হলো বিষ্ময়কর অবিস্কার। এ যেন এক মানব। যাদুগরি ঢংয়ে বাহাদুরি ভাব নিয়ে দৃঢ়চেতা চলা। লাল গালিচার উপর দিয়ে পা-গাড়ি নিয়ে অগ্রসর। মৃদুপায়ে সতর্ক পদেেপ অভিষ্ট ল্েয এক সময় প্রসারিত হলো সমদ্বিবাহু। প্রসারিত হাতে বয়ে আনা হচ্ছে ফুলহার। এগিয়ে নিয়ে পড়িয়ে দেয়া হলো অতিথির গলায়। বিষ্ময়কর এই দৃশ্য দেখে হল জুড়ে করতালি। মুহু মুহু করতালিতে সিক্ত হলো মি. ‘ঝগ-১৮০৫’(রোবট)। গলায় ফুলহার পেয়ে আনন্দিত অতিথিরাও উচ্ছ্বসিত হয়ে ধন্যবাদ দিলেন রোবটটি এবং এর উদ্ভাবককে।

Shamol Bangla Ads

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় মিলনায়তনে গতকাল ৭ মে এই অনুষ্ঠানটির আয়োজন ছিল। এখানে উপস্থিত ছিলেন হাজারখানেক মানুষ। সবার করতালিতে হলজুড়ে ছিল ‘ধন্য ধন্য’ রব। অসমান্য কৃতিত্ব দেখানো উদ্ভাবনী শক্তির হাতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। প্রতিষ্ঠানের উদ্ভাবনী শক্তিতে আপুত এই অভিভাবক বললেন, ‘বাহ্!, সাবাস!!, এভাবেই এগিয়ে যেতে হয়, এগিয়ে যাও আরো অনেকদূর, তোমাদের পাশে থাকবে চুয়েট।’ এ দিনের বিশেষ চমকের জন্য ধন্যবাদ পেলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আর বিশেষ ধন্যবাদ পেয়েছেন রোবটটির উদ্ভাবক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘১২ ব্যাচের ছাত্র মোহাম্মদ মইনুল হাসান। উদ্ভাবক হাসান বলেছেন রোবটটি কোনো বিষক্রিয়ার ও বোমা আক্রান্ত স্থান থেকে প্রয়োজনী তথ্য সরবরাহ করতে পারবে। তার মাধ্যমে প্রাপ্ত তথ্যের সূত্রে মানুষ উপকৃত হতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. বদিউস সালাম, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি’র ডিরেক্টর প্রফেসর ড. মো: তাজুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো: আব্দুল ওয়াজেদ, উক্ত বিভাগের সহকারী অধ্যাপক গং. সুমনা বিশ্বাস।
রোবটির উদ্ভাবক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘১২ ব্যাচের ছাত্র মইনুল হাসান বলেন, ‘‘এই রোবটের মাধ্যমে ম্যানুয়ালি এবং অটোনোমাস দুইভাবেই কাজ করা যায়। এটি যেখানে মানুষ পোৗছাতে পারে না সেখানে গিয়েও কাজ করতে পারবে। দূরের কোন জায়গা থেকে ইমেজ প্রসেসিং, ভিডিও কিপিং প্রভৃতি কাজ এর মাধ্যমে করা যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!