ads

মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০১৫ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৩, ২০১৫ ৪:৪৮ অপরাহ্ণ

kalapara pic 13-01-2015কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটা সৈকতের ভেসে আসছে শত শত মৃত জেলিফিস। আটকে থাকা মরা জেলিফিশ পঁচে গলে সমুদ্রের নির্মল বাতাসকে দুর্গন্ধময় করে তুলছে। বেড়াতে আসা পর্যটক ও দর্শনার্থীরা পড়ছেন অস্বস্তিকর অবস্থায়। শুক্রবার বিকেল থেকে মৃত জেলিফিশগুলো সৈকতের বেলাভূমিতে আটকে ক্রমশই এর সংখ্যা বাড়তে থাকে। জেলেদের ধারনা সমুদ্রে লবনাক্ততা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারনে বিপুল পরিমান জেলিফিস মারা যাচ্ছে। স্থানীয়রা জানান, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে সৈকতের দুই দিকসহ ঝাউবাগান এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জেলিফিশগুলো পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটি ও স্থানীয় প্রশাসন সৈকতের মৃত জেলিফিস পরিষ্কারের কথা বললেও সোমবার বিকেল পর্যন্ত এগুলো পরিস্কারের উদ্যোগ গ্রহন করেনি।

Need Ads
error: কপি হবে না!