মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের উদ্যোগে গতকাল রোববার দুপুরে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। জেলা ট্রাক মালিক গ্রুপ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, সহ-সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, সদস্য আমিনুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, জেলা ছাত্র লীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন প্রমুখ।

মেহেরপুরে ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিস্কার-পরিচ্ছন্নতা উপর আলোচনা সভা
ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিস্কার-পরিচ্ছন্নতা এবং এর প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা মেহেরপুর শহরের নতুনপাড়া আশা’র বলাকা মহিলা সমিতির সদস্যদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১ টায় বলাকা মহিলা সমিতির অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আশার মেহেরপুর সদর ব্র্যাঞ্চের ব্র্যাঞ্চ মানেজার আতিয়ার রহমান, লোন অফিসার জিয়াউর রহমান প্রমুখ।

৩০ বছরের চাকুরী জীবনের অবসান ঘটালেন লাইব্রেরিয়ান মীর মনা
মেহেরপুরের পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান পদ থেকে পদত্যাগ করেছেন মীর রওশন আলী মনা। এতে তার ৩০ বছরের লাইব্রেরিতে চাকুরী জীবন শেষ হল।
মেহেরপুর পাবলিক লাইব্রেবির সভাপতি ও জেলা প্রশাসক, মেহেরপুর বরাবর করা আবেদন পত্রে মীর রওশন আলী মনা বলেছেন বয়স ও স্বাস্থ্য জনিত কারণে তিনি পদত্যাগ পত্র পেশ করেছেন। জেলা প্রশাসকের গোপনীয় শাখার অফিস সহকারি মোহাঃ আহাদ আলী ওই পত্র গ্রহণ করেছেন।
উল্লেখ্য, মীর রওশন আলী মনা ১৯৮০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিশেষ দক্ষতার সাথে মেহেরপুরের পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান পদে কর্মরত ছিলেন।
মেহেরপুরে ‘এক চিলতে হাসি’র কম্বল বিতরন
মেহেরপুরে ‘এক চিলতে হাসি’র উদ্যোগে গতকাল রোববার মেহেরপুর শহরে অসহায় হত-দরিদ্র মহিলা ও শিশুদের মাঝে বিভিন্নস্থানে কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরনের সময় ‘এক চিলতে হাসি’র সদস্যরা উপস্থিত থেকে কম্বল বিতরন করেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক চিলতে হাসি’ মেহেরপুরের বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ১০০ জন শিক্ষার্থী নিয়ে গঠিত সংগঠনের সদস্যদের অর্থায়নে ২০১১ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। এটি দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে একটু হাসি ফোটাতে তাদের মাঝে বিনামূল্যে নতুন বই-খাতা, ঈদ ও শীত বস্ত্র বিতরনসহ ছোট ছোট ইচ্ছা পূরন, খাওয়া দাওয়া ও বিভিন্ন জাতীয় দিবসে তাদের নিয়ে বিভিন্ন খেলাধুলা এবং পুরস্কার বিতরণের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় রোববার শহরে অসহায় হত-দরিদ্র মহিলা ও শিশুদের মাঝে কম্বল বিতরন করা হয়।




