ads

শুক্রবার , ৯ জানুয়ারি ২০১৫ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন হল মুক্তিযোদ্ধার লাশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৯, ২০১৫ ৫:১৯ অপরাহ্ণ
রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন হল মুক্তিযোদ্ধার লাশ

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল কামারপুকুর হাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রহমতউল্লাহ (৬৫)’র লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়নি বলে অভিযোগ উঠেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার কামারপুকুর হাড়িয়া গ্রামের মৃত আকালু প্রধানের পুত্র বীর মুক্তিযোদ্ধা রহমতউল্লাহ বুধবার দিবাগত রাত ১২.৪০টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মুক্তিযোদ্ধার মৃত্যুর সংবাদ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বে থাকা মোঃ সিরাজুল ইসলামকে জানান হয়। মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের ব্যবস্থা গ্রহণ করেনি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই লাশ দাফন করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা কমান্ডারের সাথে যোগাযোগ করা হলে তাদের মোবাইল
ফোনে পাওয়া যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!