ads

রবিবার , ৪ জানুয়ারি ২০১৫ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী ও নকলা শহর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৪, ২০১৫ ১২:২৪ পূর্বাহ্ণ

A Leageস্টাফ রিপোর্টার : দীর্ঘ ১৯ বছর পর শেরপুরের নালিতাবাড়ী ও নকলা শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২ জানুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকালে নকলা মুক্তমঞ্চে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছানোয়ার হোসেন ছানু। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রথম অধিবেশনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ফেরদৌস রহমান জুয়েল, সাবেক পৌর মেয়র মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে সমঝোতার ভিত্তিতে অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগকে সভাপতি ও মির্জা জাহাঙ্গীর আলম বুলবুলকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।
একই দিন দুপুরে নালিতাবাড়ী পৌর টাউন হলে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা জিয়াউল হকের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে অন্যান্যের মধ্যে ছানোয়ার হোসেন ছানু, শেরপুর পৌর সভার মেয়র হুমায়ুন কবির রোমান, আওয়ামী লীগ নেতা, আব্দুস সবুর, হাবিবুর রহমান হাবিব প্রমূখ বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে হাবিবুর রহমান দিপু একক প্রার্থী থাকায় তাকে সভাপতি এবং দুই প্রার্থীর মধ্যে বিধান সরকার শিবু প্রার্থীতা পদ প্রত্যাহার করায় আবু বকর সিদ্দিকী বক্করকে সাধারন সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট নালিতাবাড়ী শহর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

Need Ads
error: কপি হবে না!