স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় শেরপুরে বই বিতরণ উত্সব পালিত হয়েছে। ১ জানুয়ারী বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণী উত্সব বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মো. রফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন আহম্মদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমূখ।
জেলায় এবার প্রাথমিক বিদ্যালয়ের ২ লক্ষ ৬৭ হাজার ৫৩৬ জন শিক্ষার্থীর জন্য ১২ লক্ষ ৪০ হাজার ৮৮৬ টি বই বিতরণ করা হবে।




