ads

সোমবার , ২৯ ডিসেম্বর ২০১৪ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলাপাড়া হাসপাতালে চিকিত্সা নিতে আসা মানুষের দূর্ভোগ কমছেই না

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৪ ১২:৪৬ অপরাহ্ণ
কলাপাড়া হাসপাতালে চিকিত্সা নিতে আসা মানুষের দূর্ভোগ কমছেই না

এস,কে রঞ্জন কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া হাসপাতালে চিকিত্সা  নিতে আসা মানুষের দূর্ভোগ কমছেই না। পর্যাপ্ত ডাক্তার নিয়োগ হলেও এখন রোগীদের চিকিৎসা নিতে এসে ডাক্তারের জন্য অপেক্ষা করতে হয়। সকালে রোগীরা আসলেও ভিজিট বানিজ্যের কারনে চিকিত্সা শুরু হয় দুপুর একটার পর। প্রতিটি সার্জারীতে হাসপাতালের ফি ছাড়া অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য সেবার বিভিন্ন সমস্যা নিয়ে জনমত জরিপে এ চিত্র পাওয়া গেছে।

Shamol Bangla Ads

এ্যাসোসিয়েশন অব ভলান্টারী এ্যাকশনস ফর সোসাইটি (আভাস) ও একশন এইড বাংলাদেশ’র সহায়তায় কলাপাড়ার নীলগঞ্জ ও বালিয়াতলী ইউনিয়নের চিকিৎসা নিতে আসা ১৯০ জন মানুষের উপর এক জরিপে ফুঁটে উঠে কলাপাড়া উপজেলার স্বাস্থ্য সেবার এ বেহাল চিত্র।
জরিপে দেখা গেছে, শতকরা ৪৭ ভাগ মানুষ জানান চিকিৎসকরা অফিস টাইমে ভিজিট নেন। একশ ভাগ মানুষই বলেন হাসপাতালে পর্যাপ্ত ঔষধ সরবরাহ থাকলে তা দেয়া হয়না। ৭৪ ভাগ মানুষ বলেন হাসপাতালের চিকিত্সার সার্বিক পরিবেশ নারী বান্ধব না। ৬৩ ভাগ মানুষ বলেন হাসপাতালে রোগীদের বসার,খাবার পানি ও টয়লেটের সুবিধা নেই। ৫৮ ভাগ নারী বলেন হাসপাতালে নারীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা নেই। ৪০ ভাগ মানুষ বলেন হাসপাতালের খাবারের মান ভালো না। ৩৭ ভাগ মানুষ বলেন হাসপাতালে চিকিত্সা  নিতে আসা রোগীদের সাথে কর্মচারীরা র্দূব্যবহার করেন। ৮৬ ভাগ মানুষ বলেন হাসপাতালে জেনারেটর থাকলেও বিদ্যুৎ গেলে রোগীদের মোম কিনে ধরাতে হয়। ৬৪ ভাগ মানুষ বলেন সার্জারী ব্যতিত টাকা নেয়া হয়না, তবে ৩৬ ভাগ মানুষ বলেন প্রাথমিক চিকিত্সায় তাদের টাকা দিতে হয়। ৮৪ ভাগ মানুষ হাসপাতালে ডায়গনষ্টিক সুবিধা আছে কিন্তু কিকি সুবিধা পাওয়া যায়না তা তারা জানেন না। ৮৬ ভাগ মানুষ বলেন এক্স্ররে করতে একশ টাকা নেয়া হয়। ৩৯ ভাগ মানুষ বলেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ওষুধ ও পরামর্শের জন্য টাকা নেয়া হয়। অতিদরিদ্র মানুষের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা বরাদ্দ থাকলেও ৬৮ ভাগ মানুষ বলেন এই সুবিধা তাদের দেয়া হয়না। জরিপে উপজেলার স্বাস্থ্যসেবার মান বাড়াতে হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট পদে ১০ কনসালটেন্ট নিয়োগ দেয়া সহ পর্যাপ্ত ওষুধ, হাসপাতালের পর্যাপ্ত পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও হাসপাতালের পয়ঃনিস্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করার দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা বলেন, হাসপাতালে দুপুর একটার আগে কোন ভিজিট নেয়া হয়না। সার্জারীতে অতিরিক্ত টাকা নেয়া হয়না বলে তিনি জানান। তবে হাসপাতালে এখনও বিভিন্ন ওষুধ সংকট ও সমস্যার কথা তিনি স্বীকার করেন।

Need Ads
error: কপি হবে না!