ads

সোমবার , ২৯ ডিসেম্বর ২০১৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার আজহারের মামলার রায় মঙ্গলবার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৪ ১:৩৭ অপরাহ্ণ

atm-azharশ্যামলবাংলা ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ২৯ ডিসেম্বর সোমবার রায় ঘোষণার এ দিন ধার্য করেন। এর আগে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে গত ১৮ সেপ্টেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, অপহরণ, গুম, আটকসহ মানবতাবিরোধী অপরাধের ৯ ধরনের ঘটনায় গত বছরের ১২ নভেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারের বিরুদ্ধে ছয়টি অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এরপর ২৬ ডিসেম্বর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলার তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলীসহ ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আলবদর নেতা আজহারের বিরুদ্ধে একাত্তরে এক হাজার ২২৫ জনকে গণহত্যা, চারজনকে হত্যা, একজনকে ধর্ষণ, ১৭ জনকে অপহরণ, ১৩ জনকে আটক ও নির্যাতন এবং শত শত বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।
২০১২ সালের ২২ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে ঢাকার মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয় আজহারকে।

Need Ads
error: কপি হবে না!