ads

শনিবার , ২৭ ডিসেম্বর ২০১৪ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর ৩ ইউনিয়নের আওয়ামীলীগের কমিটি গঠন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৭, ২০১৪ ২:০১ অপরাহ্ণ
নালিতাবাড়ীর ৩ ইউনিয়নের আওয়ামীলীগের কমিটি গঠন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীর কলসপাড়, বাঘবেড় ও নয়াবিল ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে।
২৬ ডিসেম্বর শুক্রবার সকালে বাঘবেড় ও নয়াবিল ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু। অন্যান্যের মাঝে জেলা আওয়ামীলীগ আইন বিষয়ক সম্পাদক এড: গোলাম কিবরিয়া বুলু, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির কো-চেয়ারম্যান আব্দুস সবুর, বিপ্লব বর্মণ, যুবলীগ সভাপতি ওয়াজকুরুনী ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন। অপরদিকে বৃস্পতিবার সকালে কলসপাড় ইউনিয়ন আওয়ামলীগের কমিটিও গঠন করা হয়। সিদ্ধান্ত মোতাবেক কলসপাড় ইউনিয়নে আবুল কাশেমকে সভাপতি ও জাহেদ আলীকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। শুক্রবার বাঘবেড় ইউনিয়নে জিয়াউল হককে সভাপতি ও নুরুল ইসলামকে সম্পাদক এবং নয়াবিল ইউনিয়নে নুরুল ইসলামকে সভাপতি ও আমজাদ হোসেনকে সিদ্ধান্ত মোতাবেক সেক্রেটারী হিসাবে কমিটি গঠন করা হয়। এর আগে রামচন্দ্রকুড়া, নন্নী, রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা সহ ১২ ইউনিয়নের মধ্যে মোট ৬টি ইউনিয়ন কমিটি গঠন করা হল।

Need Ads
error: কপি হবে না!