ads

রবিবার , ২১ ডিসেম্বর ২০১৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারের সফলতা ও উন্নয়ন ভাবনা নিয়ে কমলনগরে প্রেস ব্রিফিং

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২১, ২০১৪ ৬:৫৭ অপরাহ্ণ

06মো. রাসেল পাটওয়ারী, কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বর্তমান সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং ভিশন ২০২১ বিষয়ক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর রবিবার দুপুরে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন এ প্রেস ব্রিফিং এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল।
জেলা তথ্য অফিসার মো. আবদুল্লাহ আল মামুনের সভাতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মাসিক সাম্প্রতিক স্বদেশ পত্রিকার সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার রামগতি-কমলনগর প্রতিনিধি মোহাম্মদ রাসেল পাটওয়ারী, কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা মিজানুর রহমান মানিক, সভাপতি সাজ্জাদুর রহমান, সহ-সভাপতি বেলাল হোসেন জুয়েল, সাইফ উল্যাহ হেলাল, সাধারণ সম্পাদক কাজী মোহম্মাদ ইউনুচ জাবের, সহ-সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠুু, সহ-সাধারণ সম্পাদক সানা উল্যাহ সানু, অর্থ সম্পাদক মুছা কালিমুল্লাহ প্রমুখ।
এ সময় বক্তরা জাতীয় ও স্থানীয় পর্যায়ে বর্তমান সরকারের বাস্তাবায়িত উন্নয়নমূলক কার্যক্রম ও উন্নয়ন ভাবনা বিষয়ক বক্তব্য রাখেন।

Need Ads
error: কপি হবে না!