ads

শনিবার , ২০ ডিসেম্বর ২০১৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বছরের প্রথম দিনেই নতুন বই পাবে সাড়ে ৪ কোটি শিশু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২০, ২০১৪ ৮:১৬ অপরাহ্ণ

new-bookesশ্যামলবাংলা ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের বই পৌঁছে দেয়ার বিষয়ে সব প্রস্তুতি নেয়া হয়েছে। বছরের প্রথম দিনেই প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর কাছে ৩৫ কোটি নতুন বই পৌঁছে দেয়া হবে। তিনি ২০ ডিসেম্বর শনিবার মিরপুর শেরে বাংলা ইনডোর স্টেডিয়ামে মোবাইল অ্যাপস প্রতিযোগিতা অনুষ্ঠানে ওইকথা বলেন। সফটওয়ার নির্মাণ প্রতিষ্ঠান ইএটিএল ও প্রথম আলো এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় উচ্চ শিক্ষার মান ধরে রাখতে সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেন নাহিদ।

Shamol Bangla Ads

তিনি বলেন, বর্তমানে ৩৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশে। তবে অনিয়মের কারণে বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রসঙ্গত, অনুনোমুদিত ক্যাম্পাস থাকায় ইতোমধ্যে বেসরকারি ১২টি বিশ্ববিদ্যালয়ে ৪৮টি ক্যাম্পাসে ভর্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বর্ষশুরুর দিনই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নতুন বই তুলে দিয়ে দিনটি বই উৎসব হিসেবে উদযাপন করে মন্ত্রণালয়। গতবছর ৩ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১শ ৭২ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৬টি বই বিনামূল্যে বিতরণ করে সরকার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!