ads

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০১৪ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেতাগীতে বাসের চাপায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৮, ২০১৪ ৪:৩২ অপরাহ্ণ
বেতাগীতে বাসের চাপায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার বেতাগীতে চান্দখালী বাইপাস মোড়ে বাসের চাপায় মটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ মহাসড়কের চান্দখালী বাইপাস মোড়ে বরগুনা থেকে বেতাগীর উদ্দেশ্যে আসা যাত্রীবাহী রাফি এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-১১১৩৫৬) উপজেলার চান্দখালী গ্রামের বাসিন্দা দুলাল হাওলাদারের ছেলে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী মোঃ সবুজ(২৮) ও তার ভাই মটরসাইকেল চালক মোঃ সুজন(২২)কে বাসটি চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যায়। বাসের ড্রাইভার আবুল বাসার পালিয়ে গেলেও বাসটি আটক করে বেতাগী থানা পুলিশ। বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন খান জানান, বাসের ড্রাইভারকে পাওয়া যায়নি এবং বাসটি আটক করে বেতাগী থানা হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনায় প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সবুজের বিয়ে; তাই বিয়ের বাজার করার উদ্দেশ্যে দুই ভাই বরগুনা যাচ্ছিল।

Need Ads
error: কপি হবে না!