ads

সোমবার , ১৫ ডিসেম্বর ২০১৪ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি আন্দোলনে ব্যর্থ : ওবায়দুল কাদের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৫, ২০১৪ ৪:৫৪ অপরাহ্ণ

Obaidul-Quader-111নোয়াখালী সংবাদদাতা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণ আন্দোলনের ডাক দিয়ে বারবার ব্যর্থ হয়েছে। এখন তারা দেশের গৌরবজ্জ্বল ইতিহাস বিকৃতি এবং মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে। তিনি ১৫ ডিসেম্বর সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলায় শীতবস্ত্র বিতরণ ও দলীয় সমাবেশে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, আজকে আন্তর্জাতিক উগ্রবাদ ও তাদের এ দেশীয় দোসররা সরকার হটানোর চক্রান্ত করছে। বিভিন্ন স্থানে গোপন তৎপরতা চালাচ্ছে। এ বিজয়ের মাসে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের শত্রুদের প্রতিহত করার জন্য সবার অঙ্গীকার করা প্রয়োজন।

Shamol Bangla Ads

পরে তিনি কবিরহাট পৌরসভা এলাকায় কবিরহাট মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!