ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা ১৩ ডিসেম্বর শনিবার রাতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম,এ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস,এম আমিরুজ্জামান লেবু, ঝিনাইগাতী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মালিঝিকান্দা ইউনিয়নের সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আতিউর রহমান, গৌরীপুর ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নলকুড়া ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী ফর্সা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কাংশা ইউনিয়নের সভাপতি আনার উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ধানশাইল ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক, আজিজুর রহমান, হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন বাবুল, সাধারণ সম্পাদক আশ্রাব আলী, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিম খান, আলহাজ¦ মোঃ আব্দুল হাই, ইদ্রিস আলী মল্লিক, যুবলীগ নেতা বিশ্বজিৎ রায়, ফিরোজ মিয়া, শ্রমিক লীগের সভাপতি মিন্টু মিয়া, সাধারণ সম্পাদক উমর আলী প্রমুখ। পরে যুব দলের নেতা বিশিষ্ট ঠিকাদার মোঃ বকুল মিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের হাতে ফুলের তোরা দিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করেন।




