ads

রবিবার , ১৪ ডিসেম্বর ২০১৪ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার কামারুজ্জামানের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানালেন তার স্ত্রীর বড় ভাই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৪, ২০১৪ ৫:২০ অপরাহ্ণ

kamaruzzaman_1স্টাফ রিপোর্টার : এবার যুদ্ধাপরাধের মামলায় উচ্চ আদালতে বহাল থাকা মৃত্যুদন্ডপ্রাপ্ত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলবদর প্রধান ও জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানালেন তার (কামারুজ্জামানের) স্ত্রী মোছাঃ নুরুন্নাহারের বড়ভাই (সমন্ধী) আবু সালেহ মোঃ নুরুল ইসলাম হীরু। ১৪ ডিসেম্বর রবিবার দুপুরে শেরপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ওই দাবি জানান তিনি। তবে তিনি ঘাতক কামারুজ্জামানের স্ব-গোত্রীয় বা আদর্শের অনুসারী নন, তিনি সম্পূর্ণ বিপরীত আদর্শের- এক বিশিষ্ট মুক্তিযোদ্ধা। কেবল তাই নয়, তিনি জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের নির্বাচিত কমান্ডার ও অগ্রণী ব্যাংকের সাবেক এজিএম।

Shamol Bangla Ads

জানা যায়, মহান বিজয়ের মাসকে কেন্দ্র করে বিজয় দিবসের অনুষ্ঠানাদিসহ স্পর্শকাতর স্থাপনা এবং ২৫ ডিসেম্বর খ্রিষ্টভক্তদের বড়দিন, ৩১ ডিসেম্বর থার্টি ফার্ষ্ট নাইট, ফাঁসির দন্ডপ্রাপ্ত আলবদরপ্রধান মুহাম্মদ কামারুজ্জামানের মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সর্বোচ্চ আদালতে বহাল থাকা দন্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়ে কমিটির কয়েকজন সদস্যের বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু। এসময় তিনি বলেন, ঘাতক কামারুজ্জামান আমার ঘনিষ্ঠ আত্মীয় হলেও সকলের দাবির সাথে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমিও একমত পোষণ করি এবং মহান মুক্তিযুদ্ধে তার ঘৃণ্য ভূমিকার নিন্দাসহ উচ্চ আদালতে বহাল থাকা মৃত্যুদন্ড দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি। একই সাথে তিনি আক্ষেপ করে বলেন, তাকে বয়কট করার কারণে পরিবার ও আত্মীয়-স্বজন থেকে আমি অনেকটাই একা হয়ে আছি। এরপরও তার ফাঁসি দ্রুত কার্যকরের মধ্য দিয়ে জাতির কলংকমুক্তির স্বাদ আমিও পেতে চাই। সভায় জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করা হয়। সেইসাথে কামারুজ্জামানের মামলার মূল ঘটনাস্থল নালিতাবাড়ীর সীমান্তবর্তী সোহাগপুর বিধবাপল্লীর নিরাপত্তাসহ অন্যান্য সাক্ষী ও মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযুদ্ধের পক্ষের জনপ্রতিনিধিদের নিরাপত্তা জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়।
শেরপুরের জেলা প্রশাসক ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারদলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অঞ্জন চন্দ্র পাল, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, শেরপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ সারোয়ার জাহান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মাশরুল হক খান, জেলা আনসার অ্যাডজুডেন্ট শফিকুল ইসলাম খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেল সুপার মজিবুর রহমান, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, পৌর প্যানেল মেয়র মতিউর রহমান, মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!