ads

বুধবার , ১০ ডিসেম্বর ২০১৪ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১০, ২০১৪ ৭:৫৪ অপরাহ্ণ
সিংড়ায় নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ার চলনবিলের মাঠ থেকে ১০ ডিসেম্বর বুধবার সকালে সালাম খাঁ (৪৫) নামের এক নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। নিহত কৃষক উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামের মৃত: চাঁন আলী খাঁ এর ছেলে। দীর্ঘ এক মাস নিখোঁজ থাকার পর লাশ উদ্ধার হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

Shamol Bangla Ads

সিংড়া থানার এস আই পবিত্র কুমার সরকার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, দীর্ঘ এক মাস নিখোঁজের পর বুধবার সকালে উপজেলার চলনবিলের কাদাগাড়ী মাঠে নিহত কৃষকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় এটি হত্যা কি না তা সঠিক ভাবে বলতে পারছে না পুলিশ।
সিংড়া থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!