ads

মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাউখালীতে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২, ২০১৪ ৭:৪৮ অপরাহ্ণ
কাউখালীতে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী সহ দক্ষিণাঞ্চলের নদীগুলো থেকে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ যেমন শৌল, টাকি, কৈ, শিং, মাগুর, গজার, পাবদা, চিংঁড়ি, টেংরাসহ সকল প্রকার মাছ বিলুপ্তি হতে যাচ্ছে। ফলে এ অঞ্চলে মাছের উৎপাদন কমে যাওয়ায় দেশীয় মাছের আকাল দেখা দিয়েছে। এক সময় মাছে ভাতে বাঙ্গালী এ প্রবাদ থাকলেও বর্তমানে তা যেন ম্লান হতে চলছে। বিগত দিনে নদী , নালা, খাল-বিল, ডোবায় দেশীয় প্রজাতির চিংড়ি, কৈ, শিং, মাগুর, বোয়াল, পাবদা, পুটি, শোল, গজার, বাইন, টাকি, খলিশা ট্যাংরা ইত্যাদি মাছ পাওয়া যেত। কিন্ত বর্তমান বোয়াল, পাবদা, মাগুর, কৈ, টেংরা, মলা, ঢেলা, উটকাল, বেলে, পুটি সহ দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপিÍর পথে।
দেশীয় মাছ বিলুপ্তির কারণ জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, কৃষি জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করায় ডিম ও পোনা ধ্বংস হয় এবং মা মাছ হারিয়ে ফেলে তার প্রজনন ক্ষমতা। এ ছাড়াও রেনু সহ মা মাছের আবাসস্থল জলাশয় সমূহ প্রাকৃতিক কারনে বংশ বিস্তারের কোন সুযোগ থাকছে না । এবং কিছু কিছু অসাধু জেলেরা কারেন্ট জাল দিয়ে মাছের রেনু পোনা ধরার কারনে দিন দিন হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির বিভিন্ন প্রকারের মাছ। বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির ঐ সমস্ত মাছের বংশ বিস্তার টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট বিভাগের জরুরী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে বিজ্ঞ মহলের অভিমত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!