এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ায় ডাকাতের গুলিতে আবদুল খালেক নামক এক ব্যক্তি নিহত হয়েছে। ৩০ নভেম্বর রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী ও ডাকাত কবলিত বসতবাড়ির লোকজন বলেন, আঞ্চলিক মহাসড়কের পেকুয়া সদরের নুইন্যাবুইন্যা ঠেকপাড়া এলাকার আবুল কাশেমের বাড়ীতে স্বশস্ত্র ডাকাত দল ২৯ নভেম্বর শনিবার দিবাগত গভীর রাত ২টার দিকে হানা দিলে প্রতিবেশী উলামিয়ার ছেলে আবদুল খালেক (২৬) ডাকাত ডাকাত আওয়াজ দিয়ে বসতঘর থেকে বের হলে ডাকাতরা গুলি বর্ষণ করলে ঘটনাস্থলে আবদুল খালেক মৃত’্যবরণ করে। খবর পেয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সকাল ৯টার দিকে মৃতদেহটি ময়না তদন্তের জন্যে নিয়ে যেতে গাড়ী তুলতে স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে ওঠে। ডাকাতের গুলিতে নিহত খালেকের ১৮মাস বয়সের কণ্যা সন্তান পারুলকে ক’লে নিয়ে অভাগী মা রুজিনা নির্বাক হয়ে দাড়িয়ে রয়েছে হৃতদরিদ্র বাবা মায়ের ঘর থেকে স্বামীর ঘরে এসে বিয়ের আড়াই বছরের মাথায় বিধবা হয়ে চরম অনিশ্চয়তার মাঝে পড়েগিয়ে বাকরুদ্ধ এখন। খালেকের মা ছকিনার বিলাপ থামানোর শত চেষ্ঠা করছে স্বজনরা কিন্তু অকারনে ডাকাতের গুলিতে তার দিনমজুর ছেলে অকালে এভাবে চলে যাবে তা তিনি মানতে পারছেনা। ডাকাত কবলিত বাড়ির কর্তা আবুল কাশেম বলেন, গেল রাত ২টার দিকে ৪জন ডাকাত তার বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে। এসময় মালামাল নিয়ে বের হওয়ার পূর্বেই পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলে ডাকাতরা গুলি করলে খালেক গুলিবিদ্দ হয়ে মারাযায়। এব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব বলেন, ডাকাতের গুলিতে নিহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।




