ads

রবিবার , ৩০ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আ’লীগ কার্যালয়ে হামলার ঘটনায় ২ মামলায় শতাধিক দলীয় নেতা-কর্মী আসামি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৩০, ২০১৪ ৪:১৭ অপরাহ্ণ

Mamlaস্টাফ রিপোর্র্টার : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও দলের আহবায়কসহ ১০ নেতা-কর্মীকে আহত করার ঘটনায় ঝিনাইগাতী থানায় দু’টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। ৩০ নবেম্বর রবিবার সকালে ওই মামলা দু’টি দায়ের করা হয়। উভয় মামলায় শতাধিক দলীয় নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির এক সভায় ওই হামলার ঘটনায় জড়িতদের দল ও অঙ্গ সংগঠন থেকে বহিষ্কারের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁনের আশ্বাসে শনিবার সন্ধ্যা থেকে দলীয় নেতা-কর্মীদের বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রবিবার দুপুরে সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমসহ আহত নেতা-কর্মীদের দেখতে গিয়েও তাদের আশ্বস্ত করেন।

Shamol Bangla Ads

জানা যায়, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার রাতে উপজেলা সদরের আমতলী বাজারস্থ দলীয় কার্যালয়ে পদবঞ্চিত আওয়ামী লীগের সাবেক নেতাদের ইন্ধনে যুবলীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ হামলা ও ভাঙচুর চালায়। এতে উপজেলা কমিটির আহবায়ক এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমসহ ১০ নেতাকর্মী আহত হয়। ওই ঘটনায় আওয়ামী লীগ নেতা মো. আবু সুফিয়ান বাদি হয়ে দ্রুত বিচার আইনে ৮১ জন নেতা-কর্মীকে সুনির্দিষ্টভাবে এবং অজ্ঞাতনামা আরও ৪০/৪৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ওমর আলী বাদি হয়ে ফৌজদারী দন্ড বিধির ৩০৭, ৩২৫ ও ৩২৬ ধারায় ৭১ জন নেতা-কর্মীকে সুনির্দিষ্টভাবে এবং অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করে আরও একটি মামলা দায়ের করেন। উভয় মামলায় উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, বহিস্কৃত যুবলীগ নেতা আবু তাহের, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফারুক আহমেদকে মূল আসামী করা হয়েছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চাঁন ও সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেনকে ঘটনার মূল ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফছিহুর রহমান উপজেলা আওয়ামী লীগ অফিসে হামলা-ভাঙচুর ও ১০ নেতা-কর্মীকে আহত করার ঘটনায় দু’টি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় দু’টি মামলা রুজু হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
এদিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এস.এম আমিরুজ্জামান লেবু বলেন, দলীয় কার্যালয়ে হামলা ও নেতা-কর্মীদের আহত করার ঘটনার প্রতিবাদে দলীয় নেতা-কর্মীদের বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁনের আশ্বাসে শনিবার সন্ধ্যা থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে শনিবার রাতে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির এক সভায় ওই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে জড়িতদের দল ও অঙ্গ সংগঠন থেকে বহিষ্কার ও প্রাথমিক সদস্যপদ বাতিলের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় আহবায়ক কমিটির ২৬ জন সদস্যের মধ্যে ২৩ জন উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads