কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : কলমাকান্দা উপজেলার সাথে নেত্রকোণা জেলার সংযোগ রাস্তায় আশারানী বেলীসেতু ভেঙ্গে পড়ায় জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে।

গত ২১ নভেম্বর সকালে একটি মালবাহী ট্রাক কলমাকান্দা আসার পথে আশারানী বেইলি সেতুর উপর ওঠা মাত্রই সেতুটি সম্পূর্ণরূপে ভেঙ্গে ট্রাকটি পানিতে পড়ে যায়। এর পরপরই কলমাকান্দা-নেত্রকোণা সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বদ্ধ হয়ে পড়ে। এতে জনসাধারণের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি প্রতিদিন কলমাকান্দা, মধ্যনগর, তাহিরপুর উপজেলার হাজার হাজার লোকজন যাতায়াত করে। উক্ত রাস্তা দিয়ে কয়লা, পাথরসহ বিভিন্ন পন্য সামগ্রী পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। প্রায় প্রতিবছরও উক্ত রাস্তার ৮টি বেলীসেতুর মধ্যে কোন না কোনটি ভেঙ্গে পড়ে। ঝুকিপূর্ণ সেতু গুলো মেরামতের জন্য এলাকাবাসী বারবার দাবী জানিয়ে আসছে। এব্যাপারে শনিবার স্থানীয় সংসদ সদস্য, ছবি বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, কৃষকলীগ নেতা আবুল কালাম আজাদ, ইদ্রিস আলী তালুকদার, আসিছুজ্জামান আনিছকে সাথে নিয়ে সরজমিনে পরিদর্শন শেষে সড়ক ও জনপথ বিভাগের নিবাহী প্রকৌশলীকে জরুরী ভিত্তিতে যান বাহন চলাচলের ব্যবস্থা করার জন্য নির্দেশ প্রদান করেন। সংসদ সদস্য ছবি বিশ্বাস নিজস্ব তহবিল থেকে লোকজন পরাপারের জন্য বাঁেশর সাঁেকা নির্মাণের ব্যবস্থা করে জনদূর্ভোগ লাঘবের ব্যবস্থা করেন। তবে পরোপুরি সেতুটি মেরামত না করা হলে যান চলাচল সম্ভব হবে না।




