শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের টাকা বিদেশে পাচার করে। তারা কোনো উন্নয়ন কাজ করে না। ২৯ নভেম্বর শনিবার হবিগঞ্জের নিউফিল্ডে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি ওই কথা বলেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে থাকে। কিন্তু বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে মানুষকে অশান্তিতে থাকতে হয়। তিনি আরও বলেন, এ কারণে দেশের মানুষ এক সময় শ্লোগান দিত- বিএনপির দুই গুণ/সন্ত্রাস ও মানুষ খুন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মানে উন্নয়ন, জনগণের কল্যাণ। আওয়ামী মানুষের কল্যাণে বিশ্বাস করে। বিএনপি নেত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে লাখো শহীদের সঙ্গে বেঈমানি করেছেন। সেই যুদ্ধাপরাধীদের আজ বিচার হচ্ছে, রায় বাস্তবায়ন হচ্ছে। যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দেওয়ার অপরাধে একদিন জনতার আদালতে খালেদা জিয়ারও বিচার হবে। প্রধানমন্ত্রী হবিগঞ্জে একটি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, শায়েস্তাগঞ্জ পৌরসভাকে উপজেলায় রূপান্তর, বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন সড়ক, বানিয়াচং আজমিরীগঞ্জ ভায়া শিবপাশা সড়ক, বানিয়াচং-আজমিরীগঞ্জ-সুনামগঞ্জ সড়ক বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এর আগে বিকেল ৩টায় জনসভামঞ্চে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।
বেলা সোয়া ১টায় শুরু হওয়া এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। সভা পরিচালনা করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সহ সভাপতি, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজল। সভায় আরও বক্তব্য রাখেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ টিপু, অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, সিলেট-ছাতক আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, হুইপ শাহাব উদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন কামরান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের, লাখাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিউল আলম আজাদ, বাহুবল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতর আলী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুব্রত পুরকায়স্থ, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু, আরব আলী, শেখ সামসুল হক, শরীফ উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, যুগ্ম সম্পাদক মর্তুজা হাসান, মর্তুজ আলী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেটে নিলাদ্রী শেখর পুর কায়স্থ টিটো, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রাজু, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ূন কবির রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. ইসতিয়াজ রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান।




