ads

শনিবার , ২৯ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলায় নিহত ১২০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৯, ২০১৪ ২:৪২ অপরাহ্ণ

nygeriaশ্যামলবাংলা ডেস্ক : নাইজেরিয়ার কানো শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুটি বড় ধরনের আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত: ১শ ২০ জন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ৩ শতাধিক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। খবর বিবিসি অনলাইন ও আল-জাজিরা’র।
জানা যায়, এমির’স প্যালেস মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা যখন সমবেত হচ্ছিলেন, ওই সময় ন্যাক্কারজনক এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা গুলির শব্দও শুনেছেন। কিন্তু, বন্দুকধারীকে দেখতে পাননি তারা। এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন ওই হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, কট্টরপন্থী সংগঠন বোকো হারাম ওই হামলা চালিয়েছে। এদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। যুক্তরাষ্ট্রও কড়া ভাষায় এ হামলার সমালোচনা করেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads