মাহবুবুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়ায় তমালতলা কৃষি ও কারিগরি কলেজে অনার্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। ২৮নভেম্বর শুক্রবার বিকাল তিনটায় কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ মাজেদ-উর-রহমান চাঁদের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজ গভর্ণিংবডির সভাপতি ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজান উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুররুদাসপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, রাজশাহী বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরল ইসলাম ঠান্টু, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সাজেদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আহাদ আলী সরকার, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, কলেজের গভর্ণিং বডির সদস্য ড. ইশতিয়াক আহম্মেদ, রাজশাহী বিশ্ব্যবিদ্যালয়ের ভ‚তত্ব খনিজ বিদ্যা বিভাগের প্রফেসর সুলতানুল ইসলাম, কলেজ পরিদর্শক বিধান চন্দ্র দাস, রেজিষ্টার প্রফেসার এন্তাজুল হক, কোষাধ্যক্ষ পফেসার সায়েন উদ্দিন প্রমূখ। এই অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র, সুধী-সমাজ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। কলেজটিার ৫তলা বিশিষ্ট এই ভবনের সম্ভাব্য নির্মান ব্যায় ধরা হয়েছে ৩০কোটি টাকা। প্রধান অতিথি বলেন, উচ্চ শিক্ষার জন্য প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন আর মানসম্মত শিক্ষার জন্য প্রয়োজন মেধাবী ও দক্ষ শিক্ষক এবং কৃষি বিপ্লবের মাধ্যমে বঙ্গ বন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব।
বাগাতিপাড়ায় উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে আগুন

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে আগুন ধরে গুরুত্ব পূর্ন কাগজ, আসবাব প্রত্র সহ মালামাল পুড়ে গেছে। বাগাতিপাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪টার দিকে স্থানীয় জনতা হটাৎ উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে আগুন দেখে ফায়ার সর্ভিসে খবর দেয়। তারা দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের গ্রুপ লিডার আবু হানিফ খাঁন জানান, ‘আমরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। তবে দক্ষিন দিকের জানালা খোলা অবস্থায় ছিলো আমরা সেদিক থেকে পানি দিয়ে আগুন নিভাই।’ এ ব্যপারে উপজেলা কৃষি সপ্রসারণ কর্মকর্তা বাবলু কুমার সূত্রধর জানান, ‘এই আগুন লাগায় আমাদের প্রশিক্ষন কেন্দ্রের একটি প্লাস্টিকের দরজা, দু’টি চেয়ার, একটি টেবিল ও প্রায় ৪০টি পোকা ধরা হাত জাল এবং কিছু কাগজ পত্র পুড়ে যায়। তাতে আনুমানিক ক্ষতির পরিমান ২০ হাজার টাকা। তবে আমরা ধারনা করছি কেউ জানালা দিয়ে বিড়ি বা সিগারেটের আগুন ফেলে দেয়ার কারনে এই আগুন ধরতে পারে।’
বাগাতিপাড়ায় জিগরী উচ্চ বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক নিয়োগে দূর্নীতির অভিযোগ স্থগিতাদেশ চেয়ে আদালতে মামলা
নাটোরের বাগাতিপাড়া উপজেলার জিগরী উচ্চ বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগে ব্যাপক দূর্নীতির অভিযোগ উঠেছে। নিয়োগ স্থগিত চেয়ে আদালতে মামলা দায়ের ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জিগরী উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগের জন্য গত ২২আগষ্ট একটি দৈনিক প্রত্রিকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে মোট ১১জন প্রার্থী উক্ত পদের জন্য আবেদন করেন। তারা হলেন, ১। বজলুর রহমান, ২। আলমগীর হোসেন, ৩। সাবিনা ইয়াসমিন, ৪। জেসমিননাহার, ৫। নিসাত আফরোজ রেশমা, ৬। শাহিনা আক্তার, ৭। কহিনুর খাতুন, ৮। রহমত আলী, ৯। নাজমুল হক, ১০। সেকেন্দার আলী, ১১। হাবিবুর রহমান । ম্যানেজিং কমিটি কর্তৃক যাচাই-বাছাই অন্তে ১। বজলুর রহমান, ২। আলমগীর হোসেন, ৩। সাবিনা ইয়াসমিন, ৪। নিসাত আফরোজ রেশমা নামে চারজনকে বিধি মোতাবেক বলে গন্য করেন। প্রতিষ্ঠান কর্তৃক ২১অক্টোবর নিয়োগ পরীক্ষার তারিখ থাকলেও বিধি মোতাবেক প্রার্থী উপস্থিত না থাকায় সে দিনের পরীক্ষা স্থগিত করা হয়। অতপর আবারো ১৮নভেম্বর দ্বিতীয়বারের মতো পরীক্ষার তারিখ ঘোষনা করা হয়। কিন্তু চারজন প্রার্থীর মধ্যে দু’জন পরীক্ষার প্রবেশ পত্র না পাওয়ায় পরীক্ষা দেয়া হয় না। চারজন প্রার্থীর মধ্যে দু’জন প্রার্থী অনুপস্থিত থাকলেও সেদিনে সখিনা খাতুন নামে নতুন আরএকজন প্রার্থী সহ তিন জনকে দিয়ে জোগসাজসী পরীক্ষা নেয়া হয় বলে বাদী অভিযোগ করেন । বাদীর অভিযোাগ নতুন ওই প্রার্থী পূর্বের আবেদ কৃত ১১জনের মধ্যে ছিলনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি মজিবর রহমান সহ নিয়েগের সাথে সংশ্লীষ্ট ব্যাক্তিগণ জোগসাজসীভাবে কয়েক লক্ষ টাকার বিনিময়ে সাবিনা ইয়াসমিনকে নিয়োগ দিতেই ওই নতুন প্রার্থীকে দিয়ে পরীক্ষা দেওয়ানো হয়।
এদিকে বজলুর রহমান বাদী হয়ে জিগরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক সহ ২০জনকে বিবাদী করে মোকাম বাগাতিপাড়া সহকারী জজ আদালতে মোকর্দ্দমা নং ৯৫/১৪অ:প্র: মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় বাদী পক্ষে দে: কা: বি: অর্ডার-৩৯, রুল-১ ও ২ এর বিধান মোতাবেক ১-৫/৭-২০ নং বিবাদীগনের বিরুদ্ধে অস্থায়ী ও অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দরখাস্ত করলে আদালত উক্ত বিবাদীর বিপক্ষে উক্ত বিষয়ে নিষেধাজ্ঞা জারী করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ম্যানেজিং কমিটির সদস্য জানান, ১অক্টোবর যাচাই-বাছাই এর দিন ১১ জনের মধ্যে ৪জনকে বিধি মোতাবেক প্রার্থী হিসাবে গন্য করা হয়েছিলো। তার মধ্যে সখিনা খাতুন নামে কোন প্রার্থী ছিলোনা।
বিষয়টি নিয়ে উক্ত পদের প্রার্থী বাদী বজলুর রহমান জানান, ‘সম্পূর্ন জোগসাজসীভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি সহ অন্যান্যরা প্রচুর অর্থের বিনিময়ে এই অবৈধ নিয়োগ দিয়েছেন। আমার কাছ থেকে সাড়ে সাতলক্ষ টাকা দাবী করেছিলো আমি দিতে অস্বিকার করায় আমাকে তারা নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্র পর্যন্ত দেয় নাই। আমরা মোট ১১জন সার্কুলার মোতাবেক আবেদন করি। এবং যাচাই-বাছাইয়ে ৪ জন বিধি মোতাবেক গন্য হই। কিন্তু সম্পূর্ন আইন বহিভূতভাবে তারা সখিনা নামে নতুন একজন প্রার্থীকে বেআইনীভাবে অন্তর্ভূক্ত করে তারা এই জোগসাজসী নিয়োগ সম্পূর্ন করেছেন। তাই আমি এই নিয়োগ স্থগিত চেয়ে আদালতে মামলা করি।’
এই ব্যপারে জিগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন মামলা ও আদলতের নিষেধাজ্ঞা পাওয়ার বিষয়টি স্বিকার করে বলেন, ‘আমরা সম্পূর্ন আইন মেনে নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক নিয়োগ দিয়েছি। ৪জন বেধ প্রার্থীর মধ্যে দু’জন পরীক্ষায় অনুপস্থিত থাকলেও কিভাবে পরীক্ষা নেয়া হলো বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান ‘মোট ১২জন প্রার্থী আবেদন করেন তার মধ্যে ৫জন বৈধ প্রার্থী ছিলো এবং ৩জন পরীক্ষায় অংশ গ্রহন করেন। তার মধ্যে সাবিনা ইয়াসমিন টিকলে তাকে আমরা নিয়োগ দেই।’




