ads

শনিবার , ২৯ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৯, ২০১৪ ১০:৪০ অপরাহ্ণ

Jhenidah Chattralig Photoঝিনাইদহ প্রতিনিধি : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝিনাইদহ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩রা ডিসেম্বর। সম্মেলনকে ঘিরে রাজপথ এখন সরগরম। প্রতিদিন ছাত্রলীগ নেতাকর্মীদের মিছিলে প্রকম্পিত হচ্ছে শহর ও শহরতলী। নতুন নতুন কর্মী মিছিলে শরীক করে সম্ভব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা শোডাউন দিচ্ছে। প্রতিদিন ছাত্রলীগের এই মিছিলের ফলে সংগঠনটি যেন প্রাণ ফিরে পেয়েছে। সাধারণ মানুষের মাঝেও উৎসুক প্রশ্ন কে হচ্ছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক।
কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঝিনাইদহ জেলা ছাত্রলীগের বর্তমান নেতৃত্বও বেশ সুনাম কুড়িয়েছে। বিশেষ করে ছাত্রলীগের বর্তমান সভাপতি খায়রুল ইসলাম ও বিশ্বজিৎ সাহা মিথুন সংগঠনটি বিতর্কের উর্ধ্বে রাখার চেষ্টা করেছিলেন। সরকার বিরোধী আন্দোলনের সময় রাজপথে থেকে সংগঠনটি মিছিল মিটিংয়ে সরব ছিল। শহরে তাৎক্ষনিক ভাবে ছাত্রলীগ মিছিল করার শক্তি অর্জন করেছে। এদিকে জেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে দল চাঙ্গা হলেও বিভেদের রেখা থেকে দলটি বের হতে পারেনি। তবে বড় দল হিসেবে তো গ্রুপিং লবিং থাকবেই। জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা তাদের পচ্ছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পেছন থেকে অনুপ্রেরণা যোগাচ্ছেন।
তৃণমুল কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, সভাপতি পদে অনেক নামের পাশাপাশি বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা মিথুন ও বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এই দুই নেতার সমর্থকরা শহর জুড়ে মিছিল মিটিং করে চমক সৃষ্টি করেছেন। সভাপতি পদে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জমান বাশার, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান সুমন, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন ও রবি চৌধুরীর নামও শোনা যাচ্ছে। দলের মধ্যে তাদেরও সমর্থন ও নিজস্ব ভাবমূর্তি রয়েছে।
জানা গেছে, বিশ্বজিত সাহা মিথুন দলে একজন ভদ্র ন¤্র ও সাংগঠনিক ছেলে হিসেবে পরিচিত। হঠকারী রাজনীতির বিপরীতে মিথুন বেশ গণতন্ত্র মনা। তার হাতে নেতৃত্ব দিলে দলটি ভাল করবে এমন কথা উচ্চারিত হচ্ছে। অন্যদিকে তরুন ছাত্রনেতা শাকিল আহম্মেদের রয়েছে সাংগঠনিক দক্ষতা। তাকে সভাপতি করা হলে তারুণ্য নির্ভর একটি সংগঠন হিসেবে ঝিনাইদহ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হবে এমন কথা শোনা যাচ্ছে তৃণমুল কর্মীদের কাছে। সভাপতি হিসেবে অন্যান্য নেতাদের নামও নানা স্থানে আলোচনায় আসছে এবং তারাও নিয়মিত শো ডাউনে অংশ নিচ্ছেন।
এদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকটি নাম আলোচিত হচ্ছে। জেলা ছাত্রলীগের বর্তমান যুগ্ম সম্পাদক রানা হামিদ, হাবিবুর রহমান রকি, রেজওয়ানুল ইসলাম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ফাহিম মুনতাছির চন্দন, অমিয় মজুমদার অপু, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস, ছাত্রলীগ নেতা দেবাশিষ অধিকারী মানিক, তুষার পারভেজ, পারভেজ হোসেন সহ অনেকে শহরে মিছিল-সমাবেশ করছেন।
তবে সভাপতি ও সাধারণ সম্পাদক যেই হোক ঝিনাইদহ ছাত্রলীগে শৃংখলা ও ভাতৃত্ববোধ বোধ চায় সাধারণ নেতা কর্মীরা। ছাত্রলীগ যাতে বিতর্কের উর্ধ্বে উঠে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মন জয় করতে পারেন এমনটি প্রত্যাশা করছেন কর্মীরা। এদিকে সম্মেলকে ঘিরে সম্ভব্য পরিস্থিতি নিয়ে নিয়মিত গোয়েন্দা রিপোর্ট যাচ্ছে সরকারের কাছে। গোয়েন্দাদের একটি সূত্র জানায়, ঝিনাইদহে কমিটি ঘোষনা করলে কি পরিস্থিতি হবে আর ঢাকায় বসে ঘোষনা করলে ফলাফল কি হবে তার একটি সম্ভাব্য হিসেব উপর মহলকে জানানো হয়েছে।

Need Ads