ads

শনিবার , ২৯ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৯, ২০১৪ ২:৩৫ অপরাহ্ণ

Jamalpur picজামালপুর প্রতিনিধি : দেওয়ানগঞ্জে প্রায় ১৭১ কোটি টাকা পুঞ্জিভুত লোকসান মাথায় নিয়ে জিলবাংলা সুগার মিলের আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে ২০১৪-২০১৫ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ খান। এ সময় স্থানীয় প্রবীণ আখ চাষীরা উপস্থিত ছিলেন। ২০১৪-২০১৫ মাড়াই মৌসুমে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১২ হাজার ৩৭৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ খান। জিল বাংলা সুগার মিল্স প্রতিষ্ঠার পর থেকেই লোকসানের গ্লানি টেনে আসছে। ৫৭তম চলতি আখ মাড়াই মৌসুমে প্রায় ১৭১ কোটি টাকা পুঞ্জিভুত লোকসান মাথায় নিয়ে এবারও যাত্রা শুরু করেছে।

Shamol Bangla Ads

জামালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির সাহায্য প্রদান

Shamol Bangla Ads

জামালপুর সদর উপজেলার তুলশির চর ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার সকালে ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।
জানাগেছে, সদর উপজেলার তুলশির চর ইউনিয়নের বালুরচর গ্রামের ১৪টি পরিবারের ১৯টি ঘর গত ১৪ নভেম্বর অগ্নিকান্ডে ভস্মিভুত হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ওইসব পবিারের মাঝে জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার সকালে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। ওই সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপরি সাধারণ সম্পাদক পৌর মেয়র এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি স্থানীয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন, যুহ্ম সম্পাদক এমদাদুল হক, যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক, ছাত্রদল নেতা সুফিয়ান কবির শিপন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads