প্রতীক ওমর,বগুড়া : বগুড়ায় প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেস করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ছাত্রফ্রন্ট বগুড়া জেলে সভাপতি কিবরিয়া হোসেনের সভাপতিত্বে শহরের সাতমাথায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেস অনুষ্ঠিত হয়।
সমাবেসে বক্তব্য রাখেন,জেলা সহ-সভাপতি দিলরুবা নূরী,সাধারণ সম্পাদক শ্যামল বর্মণ,জেলা সাংগঠক মাসুকুর রহমান,ওসমান গণি,আল আমীন প্রধান তারেক প্রমূখ।
বক্তারা প্রাথমিক শিক্ষা সমাপনিসহ সকল পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ এর সাথে জাড়িতেদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।




