ads

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে বিজ্ঞানভিত্তিক কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ নিচ্ছেন কৃষাণ-কৃষাণিরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৭, ২০১৪ ৭:১৮ অপরাহ্ণ

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : বর্তমানে রাজশাহীতে আইএফএমসি মাঠস্কুল রয়েছে ৫৪টি। এর মধ্যে দুর্গাপুরে১০টি, পবা, তানোর, গোদাগাড়ী, পুঠিয়া, বাঘা, চারঘাট এবংবাগমারায়, ৬টি করেএবং মোহনপুরে ২টি। প্রতিটি স্কুলে পাঠ নিচ্ছেন ৫০ জন কৃষাণ-কৃষাণি। এদেরমধ্যে একই পরিবার থেকে একজন নারী ও একজন পুরুষ সদস্য অংশ নিচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, আইএফএমসি মাঠস্কুলে শেখানো হয় কৃষিতে বিজ্ঞানভিত্তিক পন্থায় ধান-সবজিসহ সব ধরনের আবাদের কলা-কৌলশ। এছাড়াও গৃহস্থালিকাজের সঙ্গে বিজ্ঞানসম্মতভাবে হাসমুরগি, গাভী, ছাগল পালন, ধান ক্ষেতে মাছচাষ করে বাড়তি আয়ের পথও দেখানো হয় এ স্কুলে। কৃষি প্রযুক্তির ব্যবহারবিষয়েও শেখানো হয় । আর সব প্রশিক্ষণই দেয়া হয় হাতে কলমে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হযরত আলী বলেন, প্রতিটিস্কুলে কারিগরি সেশন, সমন্বিত কৃষি ও সামাজিক সেশন, সমস্যা ভিত্তিক কৃষিকিভাবে কাটিয়ে ওঠা যায়, কৃষিকে কিভাবে শক্তিশালী, গতিশীল ও টেকসই করা যায়তা মাঠে গিয়ে শেখানো হয়। যাতে প্রশিক্ষণ প্রাপ্তরাই নতুনদের প্রশিক্ষণ দিতেপারেন।

Shamol Bangla Ads

পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষক মাঠস্কুল থেকে বিজ্ঞানভিত্তিক কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ নিচ্ছেন কৃষাণ-কৃষাণিরা। আর তার প্রয়োগকরছেন মাঠে। এতে গতি আনছে দারিদ্র্য মোচনে। বদলাচ্ছে দিন। কৃষক মাঠস্কুলসাবলম্বি করেছে রাজশাহী হাজারো কৃষককে। তাদের দেখাদেখি ও পথেই হাঁটছেন আরোঅনেক কৃষক। আর ওই কাজে সহযোগিতা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।রাষ্ট্রায়ত্ত্ব এ সংস্থাটির মতে, রাজশাহীতে কৃষক মাঠস্কুল চালু হয়নম্বয়ের দশকে। এর ক’বছর আগে পাইলট প্রকল্প হিসেবে দেশজুড়ে চালু হয় এটি।অবশ্য বছর দশেক পরে রাজশাহীসহ সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে যায় কৃষকমাঠস্কুল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, তাদের তত্ত্বাবধানে এরই মধ্যে শেষহয়েছে সমন্বিত শস্য ব্যবস্থাপনা (আইসিএম) মাঠস্কুল। তবে বছরে দুই বার বোর ওরোপা আমন মৌসুমে এখনো চলছে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) মাঠস্কুল।এছাড়া বছর জুড়েই চলছে সমন্বিত খামার ব্যবস্থাপনাকম্পোনেন্ট (আইএফএমসি)মাঠস্কুল।

Shamol Bangla Ads

কয়েক বছরের ব্যবধানে গ্রামের ক্ষুদ্র, মধ্যম কৃষক ও প্রান্তিক চাষীখাদ্য নিরাপত্তা, দারিদ্র্য মোচনে অনেক দূর এগিয়ে গেছেন বলেও জানান তিনি।আর এ জন্য প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ক্যাটাগরিতে এসব স্কুলকে অনুদান এবংসব ধরণের সহায়তা দেয়ার কথা জানান।

কৃষক মাঠ স্কুলে প্রশিক্ষণ গ্রহণকারী দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নেরগৌড়ীহার গ্রামের জাহিদুল ইসলাম নামের এক কৃষক বললেন, তাদের ৪০ সপ্তাহেরবিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগে সনাতন পদ্ধতিতে তিনি জমি চাষাবাদকরতেন। কিন্তু প্রশিক্ষণ নেয়ার পর থেকে চাষাবাদে তিনি আধুনিক কলাকৌশলপ্রয়োগ করছেন। কিষানী হামেদা বেগম বললেন, তার বেশীরভাগ সময় কাটে গৃহস্থালির কাজ করে।মাঠস্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে এরই মধ্যে তিনি বিজ্ঞানসম্মতভাবে হাসমুরগি, গাভী ও ছাগল পালন শুরু করেছেন। এতে তার আয় বেড়েছে। পরিবারে তার মূল্যায়নওবেড়েছে।

জেলার মোহনপুরের মুগরইল একতা আইপিএম কৃষক ক্লাবের সভাপতি আব্দুস সালামজানান, প্রশিক্ষণ নিয়ে বর্তমানে তিনি দুটি প্রকল্পে ড্রাগন ফল চাষ শুরুকরেছেন। এর আগে তার ক্লাবের সদস্যরা ধান ক্ষেতে পোকা দমনে আলোর ফাঁদ ওপাচিং এবং সবজি ক্ষেতে ফেরোমন ট্রাপ ব্যবহার করে সফলতা পেয়েছেন। তাদের দেখেস্থানীয় কৃষকরাও এসব প্রযুক্তি ব্যবহার করে সুফল পাচ্ছেন।  কৃষক ক্লাব গঠনের পর সমাজসেবা অধিদফতরের নিবন্ধন নিতেগিয়ে নানান জটিলতার মুখে পড়তে হয়। অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যায়নিবন্ধন পেতে। কিছু পয়সাও খরচা হয়। এছাড়া কৃষকদের বিভিন্ন ব্যাংক থেকে কৃষিঋণ নিতে গিয়েও ভোগান্তিতে পড়তে হয়। অপরদিকে জেলার গোদাগাড়ীর দেলসাদপুর আইপিএম কৃষক সমবায় সমিতির সভাপতিখাইরুল ইসলাম বলেন, তারা নিজেরা ধান ক্ষেতে ভূগর্ভস্থ পানি সাশ্রয়ীএডাবি¬ইডি, গুটি ইউরিয়া প্রয়োগ, সার সাশ্রয়ী এলসিসি পদ্ধতির প্রশিক্ষণ নিয়েতা বাস্তবায়ন করেছেন। পাশপাশি তারা এসব প্রযুক্তি অন্যকৃষকদের মাঝে ছড়িয়েদিয়েছেন।

Need Ads