ads

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেকারত্বের জ্বালায় গলায় ফাস : কাউখালীতে তরুণের লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৭, ২০১৪ ৫:০১ অপরাহ্ণ
বেকারত্বের জ্বালায় গলায় ফাস : কাউখালীতে তরুণের লাশ উদ্ধার

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা : পিরোজপুরের কাউখালী আসাদুর রহমান শিশির(৩১) নামে এক বেকার তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার সকালে পুলিশ কাউখালী শহরের বাসস্টা- এলাকায় নিহত ওই তরুণের বোনের বাসার বারান্দা হতে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে। পরিবারের স্বজনদের দাবি লেখা পড়া শেষে কলেজে চাকুরির একের পর এক চেষ্টা ব্যর্থ হয়ে হতাশায় সে আত্মহত্যা করেছে। নিহত ওই তরুণ কাউখালী সদর ইউনিয়নের জয়কুল গ্রামের আবুল বাশার হাওলাদারের ছেলে।

Shamol Bangla Ads

থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে,আসাদুর রহমান অনার্স ও মাস্টার্স শেষে ভগ্নিপতি কলেজ শিক্ষক শহীদ সারোয়ারের বাসায় থেকে কলেজে শিক্ষকতার চাকুরির চেষ্টা করছিল। সে কয়েকটি কলেজে আবেদন করে। কিন্তু নিয়োগ পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারেনি। তাই সে নিজের ওপর ক্ষুব্ধ অভিমানে মঙ্গলবার দিবাগত গভীর রাতে গলায় দড়ি দিয়ে বোনের বাসার বারান্দায় আত্মহত্যা করে। আজ বুধবার সকালে স্বজনরা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে ওই তরুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা কাউখালী থানার উপ পরিদর্শক দেবব্রত হরি জানান, এ ঘটনায় বুধবার কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads