ads

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বহুমুখী আন্দোলনে অচল হয়ে পড়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় চরম অনিশ্চয়তায় ভুগছে শিক্ষার্থীরা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ২৭, ২০১৪ ৬:৫৬ অপরাহ্ণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সাখাওয়াত হোসেন লাবু, রংপুর : শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ে চলমান বহুমুখী আন্দোলনের ফলে কার্যত অচল হয়ে পড়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে দাবি আদায়ে প্রতিদিন ক্যাম্পাসে দফায় দফায় চলছে বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ অবস্থান ও মানববন্ধন কর্মসূচী। চলমান আন্দোলনের কারণে ৩ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কার্যালয়ে যাচ্ছেন না উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে অধ্যয়নরত শিক্ষার্থীরা। প্রায় ২ সপ্তাহ ধরে প্রশাসনিক ভবনে তালা ঝুলছে। ফলে কাগজসহ পরীক্ষার আনুসাঙ্গিক সামগ্রী সরবরাহ করতে না পারায় ক্লাস পরীক্ষাও বন্ধ রয়েছে বিভিন্ন বিভাগের। একই কারণে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সূত্র মতে, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ৪, ৫ ও ৬ ডিসেম্বর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং আবেদনের শেষ সময় ধার্য করা হয়েছিল ১০ নভেম্বর। বর্তমান সংকটময় পরিস্থিতির কারণে সেই পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না স্বয়ং উপাচার্যই। এদিকে উতপ্ত ক্যাম্পাসে যে কোন মুহুর্তে অনাকাংক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে বলে সংশয়ে ভুগছেন আবাসিক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি পাওয়া শিক্ষকদের অর্জিত সময় থেকে পদমর্যাদাসহ প্রাপ্য সুবিধাদি প্রদান এবং প্রদত্ত দাবিসমূহ মেনে না নিয়ে চলমান আন্দোলন কর্মসূচি বানচাল করার প্রতিবাদে আগামী রবিবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে শিক্ষক সমিতি। রবিবারের বিক্ষোভ সমাবেশে একাত্মতা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরাও। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত শিক্ষক সমিতির প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে ওই বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়। অপরদিকে ল্যাবের দাবিতে আজ দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানায়, ল্যাব না থাকার কারণে ইলেক্ট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫০ জন ছাত্রছাত্রী চরম বিপাকে পড়েছেন। ল্যাব ছাড়া পড়াশোনা করা সম্ভব না। আমরা প্রতিবন্ধী ইঞ্জিনিয়ার হতে চাই না। উপাচার্যকে এ বিষয়ে জানালেও তিনি শুধু আশ্বাস দিয়েছেন। ল্যাব না থাকায় বিভাগের শিক্ষার্থীরা ১৮ মাস সেশন জটে পড়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এদিকে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষক সমিতির প্রতিবাদ-অবস্থান কর্মসূচির আজ ৮ম দিন অতিবাহিত হয়েছে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করে। পরে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ক্যাম্পাসে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। পদোন্নতি পাওয়া শিক্ষকদের অর্জিত সময় থেকে পদমর্যাদাসহ অন্যান্য প্রাপ্যতা, সহযোগী অধ্যাপক/অধ্যাপক পদে পদোন্নতি প্রদান ও শিক্ষক সমিতি প্রদত্ত বিভিন্ন দাবি আদায়ের লক্ষে গতকাল সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা। প্রতিবাদ অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. সাইদুল হক, সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মন, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌস রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এইচএম তারিকুল ইসলাম প্রমুখ। এ ব্যাপারে গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভর্তি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে এ মুহুর্তে তা বলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে তিনি নিজেও অনিশ্চয়তায় ভুগছেন। তবে উভুত পরিস্থিতি দ্রুত নিরসন করে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সর্বাত্বক চেষ্টা চালানো হচ্ছে বলে জানান উপাচায।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads