ads

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে শিক্ষকের ২ বছরের কারাদন্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৭, ২০১৪ ৭:০৯ অপরাহ্ণ
পাইকগাছায় প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে শিক্ষকের ২ বছরের কারাদন্ড

এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিদিনই কোনো না কোনো দিনই অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যাচ্ছে। বুধবার এক শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে ভ্রাম্যমান আদালত ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। এ সব নানাবিধ অভিযোগে উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবক ও পরীক্ষার্থীরা। এদিকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হার্ডলাইনে রয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে কর্তৃপক্ষ অভিযুক্ত কেন্দ্রের একাধিক শিক্ষককে বহিস্কার এবং ব্যাপক রদ-বদল করেছে।
জানা গেছে, গত রোববার থেকে সারা দেশের ন্যায় উপজেলার ১৪টি কেন্দ্রে একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। পরীক্ষার প্রথম দিন থেকেই বিভিন্ন কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকদের অদক্ষতা, অব্যবস্থাপনা এবং ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ সব নানাবিধ অভিযোগে কর্তৃপক্ষ প্রতিদিনই অভিযোগ পাওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেও বন্ধ হচ্ছে না অনিয়ম, দুর হচ্ছে অব্যবস্থাপনা। ফলে স্বাভাবিকভাবেই কোমলমতি শিক্ষার্থীদের সুষ্ঠু পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবক ও সচেতন এলাকাবাসী। সর্বশেষ গত বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ কুমার সরকারের বাসভবনে অভিযানে চালিয়ে প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ফাঁসকৃত প্রশ্নপত্রসহ হাতে নাতে আটক করে। পরে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন পাবলিক পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস-১৯৮০ আইনের ৯ ধারা মোতাবেক অভিযুক্ত শিক্ষককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত শিক্ষক উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামের মৃত নগেন্দ্রনাথ সরকারের পুত্র। এ ব্যাপারে ওসি সিকদার আককাছ আলী জানান, শিক্ষক অনুপ কুমারের নিকট যে প্রশ্ন পাওয়া গেছে তা মুল প্রশ্নের সাথে রচনামূলক ৭টি প্রশ্নই হুবহু মিলে গেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads